বৃদ্ধ কুকুরের চোখের মতো বিষাদগ্রস্ত হয়ে গেছে আমার পুংস্ত্ব
অবলুণ্ঠিত শরীর বহুদিন হল নীরব অপমানের কাছে আত্মসমর্পিত।
তবু এখনো, শব্দে অভ্যাসস্পৃষ্ট সেই বোজা চোখেই যখন
আধা খোলে— ধক করে ওঠে চৈত্রের সিংস্র পিঙ্গল।
আলপিনের কপিশ মাথা ছুঁচের চকিত ছ্যাঁদার মধ্য দিয়ে
দেখে : নীল আকাশ— প্রতুদগামী

মন্তব্য করতে ক্লিক করুন