মণীন্দ্র গুপ্ত

কবিতা - পরের বছর

মণীন্দ্র গুপ্ত
রবিবার, ০৩ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

অ্যানাটমি ক্লাসে ফর্মালিন–এ চুবনো শবের হাত-পা কাটা হচ্ছে,
নাড়িভুঁড়ি টেনে বার করা হচ্ছে-
ছেলেমেয়েরা চলে গেলে সে টেবিলে শুয়ে ঘুমঘুম গলায় বলছে;
খোকা মাকে শুধায় ডেকে
‘এলেম আমি কোথা থেকে,
কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে।‘
বলতে বলতে সে একা-ঘরে উঁচু সিলিংয়ের দিকে
তাকিয়ে থাকে, শব্দহীন গলায় ককিয়ে ককিয়ে ডাকে;
এসো, শুতে এসো
একা বিছানায় ভয় করে
অন্ধকারে পাশে থাকো।

পরে পড়বো
৭১
মন্তব্য করতে ক্লিক করুন