আমাদের দীর্ঘ আয়ু দরকার, হাজার বা লক্ষ বছরের, যাতে
শেষকালে বাধ্য হয়ে আলো ফোটে।
দিন আরো লম্বা হোক, রাত্রি আরো বেশি, যাতে
উদ্ভিদ ও বর্ণের পল-অনুপল চিনি, যাতে
আঁধার ও প্রাণীদের যাবতীয় হৃদয়কাঁপন ধরতে পারি।
একটি সঙ্গমকাল অর্ধেক বসন্ত স্হায়ী হোক— পেরোবার আগে
প্রত্যেক সিঁড়িতে বসে জীবন ও মরণ আমি উলটেপালটে দেখি।
তারপরই দীর্ঘ উপবাস— সাধুর শিষ্যের মতো বলে শীর্ণ সাপ,
বনে বাস, অকিঞ্চন, বেতের পাতার মতো হালকা শীর্ণ সাপ।

মন্তব্য করতে ক্লিক করুন