পাতা থেকে গাছ ঝরছে–এই দৃশ্য দেখার চোখ
অ্যাসাইলামে জেগে থাকে; খিদা লাগলে চুলা আর
পিপাসা লাগলে আকাশের দিকে পানি ফেলে দিয়ে
গেলাস খায়। প্যাকেট থেকে আঙুল বের করে
ধরায়, টানে–ছাই জমে উঠলে ঝেড়ে ফ্যালে;
আবার টানে।