কবিতা - চাবুকের নৌকা মারজুক রাসেল মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ রম্য কবিতা যে নৌকা দিয়া পিটাইতেছেন সেইগুলা কাগজের না, প্লাস্টিকের না, পাতার না; পবনের বৈঠা আইসা জানায়া গেছে–‘সোনারও না’। মাইমে হচ্ছে না; মাদুর তুমি-তো উইঠা বইসা দাগগুলারে কথা শিখাইতে পারো;– না-হলে আমরা কীভাবে শোনাবো, নৌকাগুলা চাবুকের। ♥ ০ পরে পড়বো ২০৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন