দখিনা বাতাসে উরতে থাকা তোমার কালো কেশ দেখে
এক পলকে চেয়ে থাকি রোজ তোমার পানে চেয়ে।
সময় করে রোজ বিকেলে এসো ঝিলের পাড়ে
তোমার কেশে ছোট্ট ফুলের থোকা দেবো গেঁথে।
তোমার চোখের কালো কাজলে অপরূপ লাগে বেশ
মায়াবী চাহনিতে চেয়ে থেকে আমার দিন হয়ে যায় শেষ।
কাজল চোখে রোজ বিকেলে এসো প্রণয় মেখে
এক ফ্রেমে বাঁধবো দুজন মুখে হাসি রেখে।
তোমার ঠোঁটের হাসি দেখে হারাই সকল দুঃখ
বেদনা ভুলতে তোমার হাসিই হয়েছে যে মুখ্য!
ঠোঁটরাঙা ঐ হাসি নিয়ে রোজ বিকেলে এসো
খুব যতনে মায়া মেখে আমায় ভালোবেসো।
তোমার বাড়ির ফুল বাগানে মালি করে রেখো
কেমন যতন-ভালোবাসা দিই খুব করে তা দেখো।
আমার কাছে ফুলের চেয়ে তোমার সুবাস বেশি
ফুলের চেয়েও তোমায় আমি বড্ড ভালোবাসি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী