বৃষ্টি ভেজা সকাল দেখে
মন ভরে যায় খুশিতে,
বকের ঝাঁক যায় উড়ে
আমরা থাকি ঘরেতে।
গাছের পাতায় জমে পানি
পড়ছে ফোঁটা মাটিতে,
তা দেখে ঘরের শিশু
হাসছে দেখো খুশিতে।
সবাই মিলে মায়ের কাছে
করে যায় আবদার,
আজ যাব না স্কুলে মা
রাগ করো না আবার।
রান্নাঘরে মায়ের কাছে
চলে আহাজারি,
তবে কি আজ হবে নাকি
গরম গরম খিচুড়ি।
বই পড়ে আর টিভি দেখে
কাটছে সময় কারো,
কেউ বা আবার ভাবছে বসে
বৃষ্টি নামবে আরও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী