কবিতা — দেশের তরে

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ দেশাত্মবোধক কবিতা

দেশের কথা ক’জনে বলে
দেশের জন্য কি বা করে
নিজের অন্ন মিটাতে আজ
দেশের রত্ন কেনো লুটে ||

দেশকে বলে মাতৃভূমি
দেশকে ভালোবাসি
দেশের জন্য জীবন দিতে
কেনো নয় মোরা রাজি ||

বড় হয়েছি মা বলেছে
জীবন তুমি গড়
দিনের শেষেই মাকে তুমি
কেনোই বা ভুলো ||

মায়ের সেবা ভুলিও না
জীবন বরবাদ
দেশের ক্ষতি করো না
জিন্দেগী অবসাদ ||

সোনার দেশে সোনার মানুষ
জন্মিবে তবে
আমি তুমি ভাই সোনার মানুষ
হইলে পরে ||

দেশের জন্য দশের জন্য
এসো ভাই করি
নিজ হাতে ভাই দেশকে মোরা
একসাথে গড়ি ||

৫৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা