মোঃ মহাসিন ইসলাম

কবিতা - তারার মেলা

মোঃ মহাসিন ইসলাম
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

আকাশ জুড়ে তারার মেলা,
উথাল পাথাল মন।
মন বলে থাকতো যদি,
পাশে আপন জন।

কতোই না লাগতো ভালো,
তারার আলোই মুখ।
অজানা এক অনূভুতি,
বুকে বাড়ায় সুখ।

চায় যে এক লক্ষী মেয়ে,
চাঁদমাখা তার মুখ।
তার কাছেই বলব খুলে,
মনের যত দুখ।

দুঃখ ভুলে সুখ সে দেবে,
আকাশ সমান মন।
তার সাথেই কাটবে সময়,
হবে জীবন মধুবন।

পরে পড়বো
৩৭০
মন্তব্য করতে ক্লিক করুন