কবিতা — সর্বনাশ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ধর্মীয় কবিতা

প্রশ্ন হয়ে গেছে ফাঁস
উত্তর না পারিলে—সর্বনাশ।
তথাপি উত্তরও হয়ে গেছে ফাঁস;
যতই করো উল্লাস—
পরীক্ষা, অঘোষিত যুদ্ধের পর
ক্লান্ত দেহে কি দেবে উত্তর?

জানো কি ভাষা কবরের?

অমানিশার কালো অন্ধকার—
পরীক্ষার ঘর।
দু’জন কালো লোমশ পরীক্ষক
ভয়ংকর নীল দরিয়ার মতো দু’টি চোখ!
পরীক্ষার্থী—
তুমি একজন একা লাশ
উত্তর না পারিলে—সর্বনাশ।

৩৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা