মধুমিতা রায়

কবিতা - পরিযায়ী

মধুমিতা রায়
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ প্রকৃতির কবিতা

পরিযায়ী

কভু বসন্তের ছোঁয়ায়, কভু গ্রীষ্মের দাবদাহে,
খুঁজে পাই জীবন-চিত্র, ভিন্ন ঋতুর প্রবাহে।
কভু বর্ষার ধ্বনিতে, কভু বা শরতের হাওয়ায়,
মনে পরে কত কি, বাদলের আসা-যাওয়ায়।

হেমন্তের বাতাসে, শীতের কুয়াশাঘন দিনে,
ভেবে চলি কত কিছু, একা একা আনমনে।
খুঁজে পাই জীবনের নানা ক্ষণ, অসীম প্রকৃতি মাঝে,
কিছু মনে পরে আলোকময় প্রত্যুষে, কিছু…আঁধার সাঁঝে।

প্রকৃতির ন্যায় রঙিন, ঋতু পরিসর সম ক্ষণস্থায়ী,
এই তো মোদের জীবন-গাথা, সকলে মোরা পরিযায়ী।

এই তো মোদের জীবন-গাথা, সকলেই মোরা পরিযায়ী।।

পরে পড়বো
১৭৬
মন্তব্য করতে ক্লিক করুন