নবীনচন্দ্র সেন

কবিতা - বিষাদ-আঁধারে এই রূপ কহিনুর

নবীনচন্দ্র সেন
বুধবার, ২২ অক্টোবর ২০২৫ অন্যান্য কবিতা

বিষাদ-আঁধারে এই রূপ কহিনুর
জ্বলিতেছে, ভাসিতেছে সুখতারা-সম
বিষাদ-আকাশ-গায়ে যুগল-নয়ন।
দুই বিন্দু—দুই বিন্দু বারি,—মুক্তানিভ!—
আছে দাঁড়াইয়া দুই নয়ন-কোণায়;
নড়ে না, ঝরে না,—আহা! নাহি চাহে যেন
ত্যজি সেই অনঙ্গের আনন্দ-আসন,
পড়িতে ভূতলে; হেন স্বৰ্গ-ভ্রষ্ট হ’তে
কে চাহে কখন? যেই নয়নের জ্যোতিঃ
কামান-অভেদ্য বক্ষে করিয়া প্রবেশ,
উচ্ছাসিয়া হৃদয়ের বিলাস-লহরী,
ভাসাইল তাহে রোম-হেন রাজ্য-লিপ্সা,—
সসাগরা পৃথিবীর রাজ-সিংহাসন!
আজি সেই নেত্র আহা! সজল এমন!
বিষাদ-লহরী, পূর্ণ বদন-চন্দ্রিমা,
রত্ন-রাজাসন পৃষ্ঠে ফেলেছে ঠেলিয়া;
অপমানে কেশরাশি বিলম্বিয়া কায়,
আসনের পৃষ্ঠ বাহি পড়িয়া ধরায়,
বিদারি ভূতল চাহে পশিতে তথায়;—
“রোমেশ”-হৃদয় যার অতুল আধার,

পরে পড়বো
১১০
মন্তব্য করতে ক্লিক করুন