কবিতা — চৈত্রের দহন

তাং :- ২৩.০৮.২৪ ইং

গায়ের ঘাম টপটপ
ঝরছে অঝোরে
চৈত্রের প্রখর তাপে ;
পথিকের মাথায় ছাতা
তৃষ্ণায় কাতর
হৃদপিণ্ডটা কাঁপে ||

কোথাও মেলে না ভাই
ছায়া তলা
সূর্যের ঝিকিমিকি কিরণ ;
ক্লান্তময় দেহ চলছে না
মনে হয়
এই বুঝি হয় মরণ ||

ধেয়ে আগুন ঘোলা
জ্বলে পুড়ে
অর্ধ মরা মানব ;
চড়া রোদে খরা তাপ
কেমন সইবো
নয়তো মোরা দানব ||

গাছের তোলায় বসে
তবুও না পাই
শান্তির হাওয়া পরশ ;
কোথাও নাহি মেলে
স্নিগ্ধ হাওয়া
বৃষ্টির ফোটার নেই দরশ ||

রচনা কাল :-২৮.০৪.১৯ ইং

৩৭০ বার পঠিত রিপোর্ট

মন্তব্যসমূহ

  1. মোঃ পাগলা শামীম - শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪

    ভাইয়ের কাছে বোনটি এক মূল্যবান সম্পদ। ভাই বোনের ভালোবাসা মহা পবিত্র।

    উত্তর দিন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা