অদৃশ্য ইথার দিয়ে আমি একটি পিয়ন বানিয়েছি,
আমার কণ্ঠস্বর ব্যাগে করে অলৌকিক সে পিয়ন
আকাশের মতো নীল খাম নিয়ে যায় তোমার ওখানে।
প্রতিদিন কী সুন্দর হালকা বাতাসে উড়ে কণ্ঠস্বর
তোমার ওখানে যায়, কথা বলে কুশল শুধায়।
অলৌকিক এ পিয়ন আমাকে নকল করে
অবিকল আমার মতন হয়ে কথা বলে।
হয়তো বিষ্টি হচ্ছে, আকাশে অস্থির মেঘ,
সোনালি-ঝর্ণার মতো আমার পিয়ন তবু
বিষ্টিতে ভিজে ভিজে তোমার ওখানে যাবে, দরোজায়
টোকা দিয়ে দুপুরের ঘুম থেকে তোমাকে জাগাবে।
অদৃশ্য ইথার দিয়ে আমি একটি পিয়ন বানিয়েছি,
আমার সমস্ত চিঠি বিলি করে সে পিয়ন ফিরছে হাওয়ায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী