আমি এখন কোথায় যাবো? দুটো মানুষ
দুদিক থেকে ডাকছে যেন যমের মতো;
‘এদিকে এসো,
এদিকে শোনো।’
আমি যেন পথ-হারানো আঁধার রাতে
একটি পাখি,
অথবা কোনো
ঘরের মধ্যে আটকে রাখা যুদ্ধবন্দী। দুটো মানুষ
দুদিক থেকে অষ্টপ্রহর আমায় ডাকে :
‘এদিকে এসো,
এদিকে শোনো।’
আমি এখন কোথায় যাবো? প্রেমের দিকে
তোমার মানা, আন্দোলনে সত্য-আগুন।
একটি মানুষ
দু’দিকে যাবে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী