কী সুন্দর এতদিন লুকিয়ে রেখেছো
বুকের মাংসের নিচে কালো ধান,
পাটের শাড়ির লাল পাড়ে
সোনালি বিদেশী মুদ্রা, ভালোবাসা, টাকা।
কী সুন্দর এতদিন লুকিয়ে রেখেছো
শাক-শব্জি, টমেটো, গোলাপ ফুল,
আম-জাম, হিজলের ছায়া।
এতদিন কী সুন্দর রাখতে লুকিয়ে
শৈশবের ধুলো থেকে বার্ধক্যের কোমল কবর।
তোমার ঋণের বোঝা ঘরে ঘরে, রক্তে রক্তে,
বুকে বুকে দোলা দিয়ে যেত।
স্বদেশের সবুজ সঞ্চিত শোভা
কী সুন্দর এতদিন রেখেছো লুকিয়ে।
এবার হয়েছে ঋণী মানুষের কাছে,
যার রক্তে ঋণ ছিল, তার বুকে নিয়েছো আশ্রয়।
আজ তাই মাটির নরোম মাংসে
ফলে না ফসল, কালো ধান।
রূপালি ফলার ঘায়ে বাংলাদেশ ভরে ওঠে হাড়ে,
অজস্র কংকাল, খুলি, চুড়িভরা হাত
এখন তোমাকে ঢাকে পাটের শাড়ির লাল পাড়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী