এই যে এখন বৃষ্টি হচ্ছে,
সবাই মিলে ভিজতে পারি।
অনেক কিছুই অরক্ষিত
অনেক কিছুই খোলা,
যেমন আকাশ, ভোরের বাতাস,
রক্তমাখা ধুলা।
তোমরা যারা অনেক দূরে
মগরা থেকে পাহাড়পুরে
রক্ত ঢেলে হাড় বিছিয়ে
অরক্ষিত পথ বেঁধেছো
স্বাধীনতার,
হৃদয় জুড়ে তাদের আসন
বৃষ্টি কিংবা রোদের শাসন
সব কিছুকেই এড়িয়ে যাবে।
বৃষ্টি লেগে আগুন হবে
রোদ লাগলেই সোনা।
তোমরা যারা হারিয়ে গেছো
তাদের হাড়ে বোনা;
বাংলাদেশে বৃষ্টি হবে,
রোদ উঠলেই সোনা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী