কবিতা — 📝নিরবতা…

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ প্রেমের কবিতা

হাজার কোলাহলের কলকাকলিতে নিস্তব্ধ মন,
এই অন্ধকার, এই নিরবতায় –
বড় ভয় করে।
দু-চোখে দেখি ধুসর প্রান্ত।
দু-কানে ঝিঁ-ঝিঁ লেগে যায়।

নিরবতার মাঝে সে বড় ভয়ঙ্কর সুরে বাজে।
বিষাদের কালো মেঘ জমেছে দূর আকাশের কোণে।
মনে কোনো এক অজানা ধ্বনি বাজে,
একটু পর বৃষ্টি নামবে আকাশ ভেঙ্গে।
মাঝে-মাঝে ধবধবে বিদ্যুৎ ঝিলিকে দেখি-
ফুটে আছে সাদা শেফালি।
একটা বর্জপাত!
হঠাৎ ভেঙ্গে দেবে সব নিরবতা।

আমার ভিতরে বেজে উঠে নিঃশব্দের আঘাত।
আমার যে বড় ভয় করে।
তুমি আঁধারের বুকে সন্ধ্যা প্রদীপ জ্বালো।
জোনাকিরা ছড়িয়ে দিক সেই আলো।
প্রকৃতি যেনো নিস্তব্ধতায় থমকে আছে!
তোমাকে স্পর্শ করেছে সে কোন ব্যাথা,
শত আঘাতের প্রতিঘাতে তুমি কি থমকে যাবে!
আকাশে নক্ষত্রদের সাক্ষী করে,
চুপি-চুপি বল আমার কানে-কানে,
অন্ধকারের নিরবতা ভেঙে-
তোমার সেই ভালোবাসার কথা।

১৯০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা