কইরে আমার বক্ষচেরা বুকের কাঁপন,
রক্তলালে ভিজে গেছে প্রেমের কাফন,
কই হারালি, দুঃখগুলো করে দাফন?
বক্ষ আমার ফাঁকা কেন, দুঃখের কাঁটা কই?
যুগ পেরিয়ে কালজয়ী তুই, প্রেম-বিরাগী সই।
বক্ষ ফাঁকা তোরে ছাড়া কেমনে একা রই?
কল্পনা তুই কই হারালি?
চোখের কোণের জল খোয়ালি।
দুলবি না আর দুঃখের দোলায়, ও দোলনচাঁপা দুলালি?
বুঝেছি তোর সাধ মিটেছে ভালোবাসার,
যুগ পেরিয়ে যুগান্তরে কাছে আসার।
দুঃখগুলো জলাঞ্জলি দিয়ে,
শখ করেছিস নতুন আশার।
নতুন ভোরের নতুন রোদে স্নান সাড়িস,
শুকনো ডালে ফুটিয়ে ফুল দুঃখ ঝাড়িস।
অশ্রুভেজা পথটা এবার আপন মনে ছাড়িস,
নতুন স্বপ্ন বুকে নিয়ে সুখের ঘরটা গড়িস।
জ্বালুক আলো এসে নিভে যাওয়া অন্তরা,
আমি রইব দূর আকাশে এক নীরব তারা।
সুখে থাক ভালোবাসা বুকের শেষ ধ্রুবতারা,
তোর হাসিতেই খুঁজে নিব আমার সব ভরসা।
যদি কোনো বর্ষার রাতে মনে পড়ে পুরোনো ক্ষণ,
জানিস তবে, ভালোবাসা মরেনি,
শুধু বদলেছে জীবন।।
রচনা কাল:-
১২ ই জুলাই, ২০২৬