কে লিখেছেন গীতিনাট্য, কার লেখা "ছাড়পত্র"?
সাহিত্যের আকাশে আজও সেই কবি ধ্রুব নক্ষত্র।
কার লেখায় ধন্য বাংলা সাহিত্যের রাজ্য?
সেই কবি তো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য।
কলকাতার কালীঘাট কবির জন্মস্থান,
বিপ্লবী সেই কবির লেখায় জাগলো সবার প্রাণ।
শিশু হতেই লেখায় ছিল নিপুন কারুকাজ
যেসব নিয়ে গবেষণায় ব্যস্ত মানুষ আজ।
"সপ্তমিকা" সম্পাদনার সময় কবি শিশু,
কবির বন্ধু লেখক ছিলেন অরুনাচল বসু।
খ্যাতনামা বড় বড় কবির যখন ভীড়,
কিশোর কবি পেয়ে গেল সবার মনের তীর।
"বিক্ষোভ" আর "তরঙ্গ ভঙ্গ" কবিতা চেতনার,
পাঠকের মনে জাগ্রত করে শক্তি সাধনার।
বৈষম্যে তার কলম ছিল প্রতিবাদের ঝড়
যার আঘাতে উপড়ে আসে অন্যায়ের শিকড়।
জীবন পাতা ঝরেছে যার একুশ বছর গুণে,
কত কাব্য কবিতা তার অবাক সবাই শুনে।
কবি যেন বেঁচে কবিতায় আছে মিশে তার প্রতিচ্ছবি,
অমর কবি কে ভুলবে না কেউ যতদিন উঠবে রবি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী