রাতে নিশাচর পাখি পাখা ঝাপটায়
জানালার ফাঁক দিয়ে তা শোনা যায় ,
ঘুম ভাঙ্গে সেই সাথে হই উদাসীন
কী যেন ব্যথা বুকে করে চিন চিন ।
বুঝা যায় বিড়ালটা বেড়ায় ইঁদুর খুঁজি,
কুকুর করে ঘেউ ঘেউ চোর আসে বুঝি।
শিশির ঝরে ভিজে যায় লতা পাতা
ঝিঁ ঝিঁ ডাকে অনবরত কানে আসে তা ।
মেঘে ঢাকা তারার দেশ, নিশি একাকী
আঁধারের বুক চিরে নাচে জোনাকি ।
মন চায় হেঁটে যাই লাল দীঘির পাড়
ঘাটে তার বসি আর দেখি রূপ তার ।
কি করে কুকুর আর শিয়াল এই ক্ষণে
কে জাগে কে ঘুমায় জাগে সব মনে ।
মাঝে মাঝে মূমুর্ষ এক বুড়ো খুব কাশি করে
তোতার বাবা মরে মরে কয়েক বাড়ি পরে।
এপাস ওপাস করে সবাই ঘুমায় ঘরে ,
কি করে নিশাচরে কে খোঁজে পরে ?
জীবনে কত রাত আসে যায় বটে
স্মৃতিপটে লেখা আছে যা গেছে ঘটে।
আজকের এই রাত নিলো ঘুম কেড়ে
রাতের প্রকৃতি আমায় ডাকে হাত নেড়ে।
জানালা খুলে বলি কেন ডাক দাও?
থেকো না জেগে বলে ঘুমাও ঘুমাও।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি