আমি সাহিত্যের পথযাত্রী বটে - সাহিত্যিক না
আমার লেখনী পাঠকের মনকে নাড়া দেয় কিনা
আমার গল্প কবিতা ছন্দ রাশি
হয়তো বাজাবে না কারো হৃদয় বাঁশি ।
যতটুকু পারি ততটুকু লিখি
তার কিঞ্চিৎ ভাল লাগবে কারো
হয়তো ভাল লাগবে না ,
চোখের সামনে হারাবে হয়তো
মন মোহনায় জাগবে না ।
আমি কবিতাকে ভালবাসি বটে - কবি না
আমার কবিতা পাঠকের মনকে নাড়া দেয় কিনা
আমি শব্দ কুড়ে ছন্দ জুড়ে দিতে পারি
আমি কাব্যপ্রেমিক কাব্যসুধা পানকারী,
হোক সে পুরুষ কিংবা হোক নারী
আমি চোখ দেখে বুঝে মনের কথা বলতে পারি ।
আমার কবিতা কবিতাই বটে
প্রিয়া বা সে বান্ধবী না ,
আমি কবিতাকে ভালবাসি বটে - কবি না ।
যখন অনুভূতির বাষ্পে ধুয়ে ফেলি নিঃশ্বাস
আমি একটু আধটু লিখে রাখি গল্প উপন্যাস ।
জীবনের সাথে জীবন মনের সাথে মন
কথার কথা জোড়া লেগে গেঁথে ফেলি
গল্প , নাটক , প্রবন্ধ বা প্রহসন ।
আমি এ পথের পথিক একথা ঠিক
তার গন্তব্য ঠিক আমি জানি না ,
আমি সাহিত্যের পথযাত্রী বটে - সাহিত্যিক না ।
আমি লেখি বটে তা হয়তো ঠিক - লেখক না
আমার লেখনী পাঠকের মনকে নাড়া দেয় কিনা
পাই বা না পাই সেই সাড়া পাইও যদি তাতে নিন্দা
ধন্য - যদি হতে পারি সাহিত্য জগতের বাসিন্দা ।
সাহিত্যকে লালন করে বাঁচি মরি
এটাই শুধু আজ বাসনা ,
আমি সাহিত্যের পথযাত্রী বটে - সাহিত্যিক না ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি