আমার খাতার পাতা সাদা
গাছের পাতা সবুজ ,
বাবা বলে মা বলে-
আমি নাকি অবুঝ !

বেশি বেশি ভালবাসি
বই পড়শোনা ,
মা বলে বাবা বলে-
আমি কচি সোনা ।

আমার একটা গাড়ি আছে
তার চারটা চাকা ,
বন্ধু বান্ধব হেসে বলে-
চালিয়ে যাও ঢাকা ।

আগে পড়ি পরে খেলি
খাই ক্ষুধা পেলে ,
মা বাবা সবাই বলে-
আমি ভাল ছেলে ।