হুল্লোড়ের রেশ, ফিসফিসানি
যখন মিলিয়ে গেল দূর,
দেখি আশপাশের জনবসতি
থমকে আছে সুর-বেসুর।
এ কেমন নীরবতা তবে?
দিগন্ত যে আরও বহু পথ।
ভোরের তারা ম্লান দেখে ভেবে
হারিয়ে গেল বুঝি সব রথ?
সঙ্গী ছিল কি তবে ঘোর?
নিশুতি রাতে প্রান্তরে, হায়,
কেবল আমিই নিঃস্ব, বিভোর
দাঁড়িয়ে আঁধার মোহনায়।
আষাঢ় এসেছে, মরীচিকা!
বর্ষা কি তবে আজন্ম দূর?
অন্তরে জ্বলে যে চণ্ডী শিখা,
কে শুনবে তার করুণ সুর?
ছায়ারা কেবল দীর্ঘ থেকে
আরও দীর্ঘ হলো যেন আজ,
পৃথিবীটা যায় শুষ্ক রেখে
কালের রিক্ত এক সমাজ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন