কবিতা — গাজওয়াতুল হিন্দ

শনিবার, ১৩ জুন ২০২৬ অন্যান্য কবিতা

সীমান্তের মাঠে মাঠে কোলাহল জাগে,
উন্মত্ত এক হাওয়া জনস্রোতে লাগে।
সবুজ ধানের খেতে উন্মাদনা ছুটে,
সীমানা পেরোবে আজ কলরব উঠে।

কে কার জিনিস নেয়, লুটতরাজ চলে,
অধিকারহীন দাবি উল্লাসে গলে।
পরের জমিন হতে উপড়ায় চারা,
লাউ আর গাছের কুঁড়ি নিয়ে দিশাহারা।

আইনের বেড়া ভেঙে চলে হুড়োহুড়ি,
উন্মুক্ত প্রান্তরে ছড়ায় চাতুরী।
শান্তির খেত আজ বিক্ষুব্ধ অতি,
লুটের মহোৎসবে ক্ষুণ্ন যে গতি।

কোনো এক কাল্পনিক জয়ের নেশায়,
লিপ্সার কালো মেঘ আকাশে মেশায়।
উত্তেজনা বাড়ে আজ উসকানি পেয়ে,
আইন-রক্ষক শুধু রহে চেয়ে চেয়ে।

প্রতিবেশী আঙিনায় হানা দেয় যারা,
সভ্যতার আলো থেকে তারা গৃহহারা।
ধূসর ধুলোয় ওড়ে মিথ্যে সে শান,
লুণ্ঠনে মজে আছে একদল প্রাণ।

উন্মাদনা কেটে গেলে পড়ে রবে ফাঁকি,
সবুজের বুকে শুধু ক্ষত রবে বাকি।

৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা