প্রসূন গোস্বামী

কবিতা - অভিশাপ

প্রসূন গোস্বামী
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ অন্যান্য কবিতা

ছুটি ছিল। অথচ আঙুলে লেগে রইল কালির দাগ।
তোমরা ভাবলে কাজ আদায় হলো?
আদতে আজ নিজেরই বিনাশ লিখলে তোমরা।

রক্তে মিশে থাক এই জবরদস্তি।
একদিন যখন বিশ্রামের খুব প্রয়োজন হবে—
দেখবে, তোমাদের শিখরে দাঁড়িয়ে আছে এক অমোঘ অস্থিরতা।

সেই দহন দীর্ঘ হোক।

পরে পড়বো
৬৯
মন্তব্য করতে ক্লিক করুন