সেই কবেকার একটা সকাল,
অন্যরকম আকাশ,
ব্যালকনি জুড়ে বেলির সুগন্ধ।
কিছু গোলাপের ছবিসহ না-বলা কথার প্রতিধ্বনি, প্রতিদিন আসে ডাকবাক্সের অসংখ্য চিঠির মাঝে।
আমি নিরুত্তর।
মুগ্ধতায় পড়েছি অসীম ধৈর্য দেখে।
চুমুর আদরে থোকা থোকা ফুল ফুটতে দেখেছি,
দেখেছি, নিষ্পলক চাওয়ার মাঝে অন্তহীন তৃষা।
আমি বিমোহিত, আমি সম্মোহিত।
গোধূলি বেলার আলোয়, ভোর দেখার প্রবণতা,
আমাকে উন্মাদ করেছে।
উত্তেজনায় থরথর কেঁপেছি,
ঘরকন্না সামলে, নিজেকে নতুন করে আয়নায় সাজিয়ে তুলেছি,
সেই থেকেই আমার সর্বনাশ,
কালের দ্রোহে সকালগুলো বিমর্ষ,
রাত্রিগুলো শোকস্তব্ধ।
ভালোবাসা এক নির্জন উপত্যকার মতোই নিঃসঙ্গ।
আমি নিরন্তর প্রার্থনা করে চলি,
কিছুতেই সেই সকাল ফেরে না।
ফেরে না আদুরে প্রলেপ।
কোনো এক বিধ্বংসী প্রহরে ভেঙেছিল কিছু ভাস্কর্য, সেই থেকে সে বিবাগী।
আমার প্রতি তার বিরূপ ভাব আজকাল
আমার ভাবের ঘরের দোসর।
আমি ক্রমশ মৃত মানুষ হয়ে উঠছি।
সে ক্রমশ অপরিচিত, আর বাকি যা কিছু অবশিষ্ট, --সে আমার বড়োই একান্ত।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন