আমি কবির সেই বনলতা সেন নই !
না সেই অতীতের অত্যাশ্চর্য্য ঐতিহাসিক বিদুষী আম্রপালী। আমি জানিনা কোন জাদুবলে মোহিত করে হৃদয়ের কক্ষ ? তবে কোন কবির কাব্যের কোন কাল্পনিক রমণী তো বটেই ! আমি অহঙ্কারী নই কিংবা আত্মোভিমানিনী ! এমন ব্যক্তিত্বময়ী যেখানে শান্তি চিরকাল বাসা বেঁধেছে আর বোধির ত্যাগ আজীবন। আমি সংযুক্তাও নই, যে রাজরক্তের গরিমার অবয়বে, সূর্যের ন্যায় দীপ্ত আভায় প্রস্ফুটিত পদ্ম ! আমি জাহ্নবীর স্রোতও নই, যেখানে কেউ অনায়াসে কামনার আগুন নেভায় ডুব দিয়ে ! আমি যাজ্ঞসেনীর ন্যায় দৃঢ়চিত্ত নই, আপন কেশপাশের আবরকে ধ্বংস আনতে পারি সমস্থ কুরুবংসের ! তবুও আমি পারি অনায়াসে অনেক কিছুই, ঐশ্বরিক ও অলৌকিক ক্ষমতার আধিকারিনী না হয়েও! কোন ভিক্ষুকের একদিনের ক্ষুধার্থ উদরের বুভুক্ষ যন্ত্রনা নিরাময় করতে পারি ! সহাস্যে অবলীলাক্রমে ব্যথাবেদনার পাহাড় সরিয়ে, নির্মল প্রেমের প্রপাত বইয়ে দিতেও পারি ! আমি বৈদেহীর ন্যায় আত্মমর্যাদার হুতাশনে তপ্ত কাঞ্চন, যার ঔজ্বল্য স্বয়ং ঈশ্বর কল্পিত ! আমি নিবেদিতা যে জাতি ধর্ম দেশ ত্যাগ করতে পারে, শুধুমাত্র পরার্থপরতার জন্য ! আমি অতি সাধারণ নারী তবুও আমি অনন্যা ! আমি মণিকর্নীকার আত্মবলিদান ! আমি যোধাবাঈ, যে ধর্মের উর্দ্ধে মনুষ্যত্ব শিখিয়েছিলো এক সম্রাটকে। আমি সাধারণ এক নারী যার আঁখির একবিন্দু জলও বান ডাকে অগ্নিবর্ষিত চৈত্রে ! আমি লাস্যময়ী কিংবা রূপসী নই ! তবুও আমি আদিবাসী সেই মেয়ে, যার দেহের প্রতিটা খাঁজে পৃথিবীর ভূগোল বর্তমান। আমি কালো হই কিংবা সাদা আমি সৃষ্টির নির্মাতা। আমি আলিফ এর সৌন্দর্য্য আমি অক্ষরের গাম্ভীর্য ! আমি ক্লিয়োপেট্রা কিংবা ঘসেটি নই ! আমি লুৎফা ভালোবাসার আর এক নাম।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন