ক্রমশ অন্ধকারে আবারও প্রবেশ!
যেটুকু আলো ছিলো কারা যেন শোষকের মতো শুষে নিচ্ছে !
ক্রমশ মস্তিষ্ক বিকলাঙ্গ আর পায়ের নিচে তমসার বাস।
মন এখন অন্ধকারেই পথ খুঁজে নিয়ে কীটের মতো উড়ছে দিশাহীন।
ক্রমশ এগিয়ে চলেছি.. হটাৎ আগুন দেখছি!
কারা যেন শেষ চিন্তাশক্তিটুকু পুড়িয়ে
একচেটিয়া ক্ষমতার আসন পাতবে।
ধর্ম গ্রন্থগুলো এখন তমসার ফাঁদে সিঁড়ির ধাপ,
আমি পা ফেলে ফেলে এগুচ্ছি।
ক্রমশ মাথা নুইয়ে নুইয়ে পড়ছে,বুঝতে পারছিনা
আমি জ্বরাগ্রস্ত না সেলাম ঠুকছি!
বুকের ভেতর প্রজ্জ্বলিত ছিলো দাবানল,....
আজ দেখি ছারখার করা আমার জ্ঞানের পাঁজর।
আমি ভীত,সন্ত্রস্ত!
আঁধারে ক্রমশ নিমজ্জিত হচ্ছি, চিৎকার করে বলছি.....
আর নয় আর নয়, বাঁচাও বাঁচাও...
আমার শিক্ষা-দীক্ষা সব পুড়ছে !
একটা হাহাকার আর আর্তনাদে আমি গুম হয়ে গেলাম।
বাইরে বেরিয়ে দেখি রোদ্দুর!
রোদ্দুর আজ শৃঙ্খলে বাঁধা, আমার চিন্তা শক্তি দাসত্ব করছে
অশিক্ষিত ক্ষমতালোভীদের পায়ের তলায়।
আমি আঁধারেই রেখে এসেছি হয়তো জ্ঞানের আলো।
আমার অস্তিত্বের কি নতুন সংযোজন, না আমূল রূপান্তর?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন