কবিতা — মধ্যরাত্রি

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

দ্যাখো সখি আঁধারের পানে
চেয়ে আছে দুটি শুভ্র তারা |
দুটি শিখা বিকম্পিত প্রাণে
চেয়ে আছে স্থিররাত্রি পানে,
আঁধারের রহস্যের টানে
দুটি আলো হ’য়ে আত্মহারা |
রাখো সখি জ্বেলে মোর প্রাণে
আলো ভরা দুটি কালো তারা |

১৩৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা