কবিতা — আজি ঝড়ের রাতে

শুক্রবার, ১৩ জুন ২০২৫ প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা

আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরাণসখা বন্ধু হে আমার।

আকাশ কাঁদে হতাশ সম,
নাই যে ঘুম নয়নে মম,
দুয়ার খুলি, হে প্রিয়তম,
চাই যে বারে বার।
পরাণসখা বন্ধু হে আমার!

বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্ নদীর পারে,
গহন কোন্ বনের ধারে,
গভীর কোন্ অন্ধকারে
হতেছ তুমি পার,
পরাণসখা বন্ধু হে আমার!

২৭৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা