কবিতা — আমাদের সখীরে কে নিয়ে যাবে রে

শনিবার, ২৬ জুলাই ২০২৫ গান

আমাদের সখীরে কে নিয়ে যাবে রে-
তারে কেড়ে নেব, ছেড়ে দেব না- না- না।।
কে জানে কোথা হতে কে এসেছে।।
কেন সে মোদের সখী নিতে আসে- দেব’ না।।
সখীরা পথে গিয়ে দাঁড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব,
বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে- সখীরে নিয়ে যেতে দেব’ না।।

১৫৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা