কবিতা — আমাকে যে বাঁধবে ধরে

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান

আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন-
সে কি অমনি হবে।
আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন-
সে কি অমনি হবে।।
কে আমারে ভরসা করে আনতে আপন বশে-
সে কি অমনি হবে।
আপনাকে সে করুক-না বশ, মজুক প্রেমের রসে-
সে কি অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন-
সে কি অমনি হবে।।

১২৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা