কবিতা — আমার কী বেদনা সে কি জানো

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান

আমার কী বেদনা সে কি জানো
ওগো মিতা, সুদূরের মিতা।
বর্ষণনিবিড় তিমিরে যামিনী বিজুলি-সচকিতা।।
বাদল-বাতাস ব্যেপে আমার হৃদয় উঠিছে কেঁপে-
সে কি জানো তুমি জানো।
উৎসুক এই দুখজাগরণ, এ কি হবে বৃথা।
ওগো মিতা, সুদূরের মিতা,
আমার ভবনদ্বারে রোপিলে যারে
সেই মালতী আজি বিকশিতা- সে কি জানো।
যারে তুমিই দিয়েছ বাঁধি
আমার কোলে সে উঠিছে কাঁদি- সে কি জানো তুমি জানো।
সেই তোমার বীণা বিস্মৃতা।।

২৭১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা