রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি

রবীন্দ্রনাথ ঠাকুর
সোমবার, ২৮ জুলাই ২০২৫ গান

আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
তোমার তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি।।
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি।।
এখনো বনের গান, বন্ধু, হয় নি তো অবসান-
তবু এখনি যাবে কি চলি।
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি।

পরে পড়বো
১৫৮
মন্তব্য করতে ক্লিক করুন