কবিতা — আমার নিকড়িয়া রসের রসিক কানন ঘুরে ঘুরে

বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

আমার নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে
নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে।
আমার ঘর বলে, ‘তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খোয়াবি!’
আমার প্রাণ বলে, ‘তোর যা আছে সব যাক্-না উড়ে পুড়ে।।’
ওগো, যায় যদি তো যাক্-না চুকে, সব হারাব হাসিমুখে-
আমি এই চলেছি মরণসুধা নিতে পরান পূরে।
ওগো, আপন যারা কাছে টানে এ রস তারা কেই বা জানে-
আমার বাঁকা পথের বাঁকা সে যে ডাক দিয়েছে দূরে।
এবার বাঁকার টানে সোজার বোঝা পড়ুক ভেঙে-চুরে।

১১৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা