রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আমি চেয়ে আছি তােমাদের সবাপানে

রবীন্দ্রনাথ ঠাকুর |
শুক্রবার, ১৩ জুন ২০২৫ বিবিধ কবিতা

আমি চেয়ে আছি তােমাদের সবাপানে।
স্থান দাও মোরে সকলের মাঝখানে।
নীচে সব নাচে এ ধূলির ধরণীতে
যেথা আসনের মূল্য না হয় দিতে,
যেথা রেখা দিয়ে ভাগ করা নেই কিছু,
যেথা ভেদ নাই মানে আর অপমানে,
স্থান দাও সেথা সকলের মাঝখানে।

সেথা বাহিরের আবরণ নাহি রয়,
যেথা আপনার উলঙ্গ পরিচয়।
আমার বলিয়া কিছু নাই একেবারে
এ সত্য যেথা নাহি ঢাকে আপনারে,
সেথায় দাড়ায়ে নিলাজ দৈন্য মম
ভরিয়া লইব তাহার পরম দানে।
স্থান দাও মােরে সকলের মাঝখানে

পরে পড়বো
১৫৮
মন্তব্য করতে ক্লিক করুন