কবিতা — আয় রে মোরা ফসল কাটি

বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

আয় রে মোরা ফসল কাটি-
ফসল কাটি, ফসল কাটি।
মাঠ আমাদের মিতা ওরে, আজ তারি সওগাতে
মোদের ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে।।
মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান,
তাই-যে গাহি গান- তাই-যে সুখে খাটি।।
বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর,
রোদ এসেছে সোনার জাদুকর-
ও সে সোনার জাদুকর।
শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে,
মোদের ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে।
মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান,
তাই-যে গাহি গান- তাই-যে সুখে খাটি।

১৮৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা