কবিতা — বাহির হলেম আমি আপন ভিতর হতে

বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

বাহির হলেম আমি আপন ভিতর হতে,
নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে।।
আমের মুকুল ফুটে ফুটে যখন পড়ে ঝ’রে ঝ’রে
মাটির আঁচল ভ’রে ভ’রে-
ঝরাই আমার মনের কথা ভরা ফাগুন-চোতে।।
কোথা তুই প্রাণের দোসর বেড়াস ঘুরি ঘুরি-
বনবীথির আলোছায়ায় করিস লুকোচুরি।
আমার একলা বাঁশি পাগলামি তার পাঠায় দিগন্তরে
তোমার গানের তরে-
কবে বসন্তেরে জাগিয়ে দেব আমাতে আর তোতে।।

১১০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা