কবিতা — ছিল যে পরানের অন্ধকারে

সোমবার, ৩০ জুন ২০২৫ গান

ছিল যে পরানের অন্ধকারে,
এল সে ভুবনের আলোক-পারে।
স্বপনবাধা টুটি বাহিরে এল ছুটি,
অবাক্ আঁখি দুটি হেরিল তারে।

মালাটি গেঁথেছিনু অশ্রুধারে,
তারে যে বেঁধেছিনু সে মায়াহারে।
নীরব বেদনায় পূজিনু যারে হায়,
নিখিল তারি গায় বন্দনা রে।

১৩২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা