কবিতা — চরণরেখা তব যে পথে দিলে লেখি

সোমবার, ২৮ জুলাই ২০২৫ গান

চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি।।
অশোকরেণুগুলি রাঙালো যার ধূলি
তারে যে তৃণতলে আজিকে লীন দেখি।।
ফুরায় ফুল-ফোটা, পাখিও গান ভোলে,
দখিনবায়ু সেও উদাসী যায় চলে।।
তবু কি ভরি তারে অমৃত ছিল না রে—
স্মরণ তারো কি গো মরণে যাবে ঠেকি?

১১৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা