কবিতা — দুজনে দেখা হল মধুযামিনী রে

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান

দুজনে দেখা হল মধুযামিনী রে-
কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে।।
নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে।।
দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা-
চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে।।

২৩০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা