কবিতা — এই যে কালো মাটির বাসা

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ অন্যান্য কবিতা

এই যে কালো মাটির বাসা
শ্যামল সুখের ধরা–
এইখানেতে আঁধার আলোয়
স্বপন-মাঝে চরা।
এরি গোপন হৃদয়-‘পরে
ব্যথার স্বর্গ বিরাজ করে
দুঃখে-আলো-করা।
বিরহী তোর সেইখানে যে
একলা বসে থাকে–
হৃদয় তাহার ক্ষণে ক্ষণে
নামটি তোমার ডাকে।
দুঃখে যখন মিলন হবে
আনন্দলোক মিলবে তবে
সুধায় সুধায় ভরা।

২৮১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা