কবিতা — এসো এসো এসো প্রাণের উৎসবে

বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

এসো এসো এসো প্রাণের উৎসবে,
দক্ষিণবায়ুর বেণুরবে।।
পাখির প্রভাতী গানে এসো এসো পুণ্যস্নানে
আলোকের অমৃতনির্ঝরে।।
এসো এসো তুমি উদাসীন।
এসো এসো তুমি দিশাহীন।
প্রিয়েরে বরিতে হবে, বরমাল্য আনো তবে-
দক্ষিণা দক্ষিণ তব করে।।
দুঃখ আছে অপেক্ষিয়া দ্বারে-
বীর, তুমি বক্ষে লহো তারে।
পথের কণ্টক দলি এসো চলি, এসো চলি
ঝটিকার মেঘমন্দ্রস্বরে।।

১৪৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা