কবিতা — এত দিন পরে সখী সত্য সে কি হেথা ফিরে এল

রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

এতদিন পরে, সখী, সত্য সে কি হেথা ফিরে এল।
দীনবেশে ম্লানমুখে কেমনে অভাগিনী
যাবে তার কাছে সখী রে।
শরীর হয়েছে ক্ষীণ, নয়ন জ্যোতিহীন-
সবই গেছে কিছু নাই- রূপ নাই, হাসি নাই-
সুখ নাই, আশা নাই- সে আমি আর আমি নাই-
যদি চেনে সে মোরে তা হলে কী হবে।।

১৬৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা