কবিতা — যদি জানতেম আমার কিসের ব্যথা

শুক্রবার, ২০ জুন ২০২৫ গান, বিরহের কবিতা

যদি জানতেম আমার কিসের ব্যথা
তােমায় জানাতাম।
কে যে আমায় কাঁদায়, আমি
কী জানি তার নাম।
কোথায় যে হাত বাড়াই মিছে,
ফিরি আমি কাহার পিছে,
সব যেন মাের বিকিয়েছে
পাই নি তাহার দাম॥

এই বেদনার ধন সে কোথায়
ভাবি জনম ধ’রে।
ভুবন ভ’রে আছে যেন।
পাই নে জীবন ভ’রে।
সুখ যারে কয় সকল জনে
বাজাই তারে ক্ষণে ক্ষণে,
গভীর সুরে “চাই নে, চাই নে”
বাজে অবিশ্রাম॥

৩২৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা