কবিতা — নমো নমো শচীচিতরঞ্জন

শনিবার, ২৬ জুলাই ২০২৫ গান

মো নামো শচীচিতরঞ্জন, সন্তাপভঞ্জন-
নবজলধরকান্তি, ঘননীল-অঞ্জন- নমো হে, নমো নমো।।
নন্দনবীথির ছায়ে তব পদপাতে নব পারিজাতে
উড়ে পরিমল মধুরাতে- নমো হে, নমো নমো।
তোমার কটাক্ষের ছন্দে মেনকার মঞ্জীরবন্ধে
জেগে ওঠে গুঞ্জন মধুকরগঞ্জন- নমো হে, নমো নমো।।

১৪৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা