কবিতা — ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী

বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী।
কখন্ আমার খুলবে দুয়ার- নাইকো দেরি, নাইকো দেরি।।
তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো-
তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি।।
মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া-
তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
ভাঙল যাহা পড়ল ধুলায় যাক্‌-না চুলায় গো-
ভরল যা তাই দেখ্-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি।।

২৩৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা