কবিতা — ওর ভাব দেখে যে পায় হাসি

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান

ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে।
মরণ-আয়োজনের মাঝে বসে আছেন কিসের কাজে
কোন্ প্রবীণ প্রাচীন প্রবাসী।। হায় হায় রে।।
এবার দেশে যাবার দিনে আপনাকে ও নিক-না চিনে,
সবাই মিলে সাজাও ওকে নবীন রূপে সন্ন্যাসী। হায় হায় রে।
এবার ওকে মজিয়ে দে রে হিসাব-ভুলেয় বিষম ফেরে।
কেড়ে নে ওর থলি খালি, আয় রে নিয়ে ফুলের ডালি,
গোপন প্রাণের পাগ্‌লাকে ওর বাইরে দে আজ প্রকাশি। হায় হায় রে।।

১৩৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা