কবিতা — ওরে ভাই মিথ্যা ভেবো না

রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

ওরে ভাই, মিথ্যা ভেবো না।
হবার নয় যা কোনমতেই হবেই না সে, হতে দেব না।।
পড়ব না রে ধুলায় লুটে, যাবে না রে বাঁধন টুটে- যেতে দেব না।
মাথা যাতে নত হবে এমন বোঝা মাথায় নেব না।।
দুঃখ আছে, দুঃখ পেতেই হবে-
যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে।
উপর-পানে চেয়ে ওরে ব্যথা নে রে বক্ষে ধ’রে- নে রে সকলে।
নিঃসহায়ের সহায় যিনি বাজবে তাঁরে তোদের বেদনা।

১২৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা